চুয়াডাঙ্গায় সোনার দোকানে চুরি
চুয়াডাঙ্গা সদরে একটি সোনার দোকান লুট করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে সদর থানার সামনে নিউ মডার্ন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক হাজি মো. গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে নৈশ প্রহরী তাকে জানায়, দোকানের পাশের ইট খোলা রয়েছে। পরে তিনি দোকান খুলে দেখতে পান তার দোকানের প্রায় ১০০ ভরি সোনার গহনা খোয়া গেছে। এছাড়া ব্রঞ্জ ও পালিশের গুড়াও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তবে দেয়াল ভাঙ্গার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি তিনি দোকানের ভেতরে পড়ে থাকেতে দেখেছেন বলে জানান গোলাম রসুল।
তিনি বলেন, “যেভাবে ডাকাতি সংঘটিত হয়েছে তাতে তাতে মনে হচ্ছে কোনো স্বর্ণকার জড়িত আছে।”
চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজি মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনার দোকান লুটের ঘটনায় সন্দেহভাজন এক নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
ওসি ইব্রাহিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চলছে।”
