২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত জমিয়তুল ফালাহ মসজিদে

চট্টগ্রামে কোরবানির ঈদের প্রধান জামাত হবে বুধবার সকাল পৌনে ৮টায়, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল ৮টায় আউটার স্টেডিয়ামে এবং একই সময় ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে ঈদের জামাত হবে।

জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রথম জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার খতিব ও মসজিদটির অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী।

একই স্থানে সকল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের ইমাম নূর মোহাম্মদ সিদ্দিকী।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অধীন বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল সোয়া ৮টায় এবং লালদীঘি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় দুটি জামাত হবে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৪১টি ওয়ার্ডে বুধবার ১৮০টি ঈদ জামাত হবে।