সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ আটক ১
সাতক্ষীরায় চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম ইমাম আহসান জানান, মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে জেলার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রাম থেকে মো. খলিলুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
তার কাছে তিনটি এয়ার রাইফেল, একটি এয়ারগান ও দুই হাজার গুলি পেয়েছেন বিজিবি সদস্যরা।
এছাড়া ৫৬৬ ভারতীয় রুপি ও একটি ভারতীয় মোবাইল সিম উদ্ধার করা হয়েছে বলে ইমাম আহসান জানান।
আটক খলিলুরের বাড়ি কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে বিজিবি উপ-অধিনায়ক জানান।
