২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ত্যাগের শিক্ষা প্রতিফলিত হোক জীবনেও: রাষ্ট্রপতি

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এক বাণীতে তিনি বলেন, “একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য। পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে।”

ত্যাগের এই ঈদ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ আরো সংহত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা বুধবার ঈদুল আজহা পালন করবে। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, “ঈদুল আজহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক।”