২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু

টাঙ্গাইলের হাতিলা এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 02:45 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

সোমবার রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ব্যবস্থাপক আব্দুল মান্নান জানান।

তিনি বলেন, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এলে ওবায়দুর রহমান (৩০) নামের এক ব্যক্তি ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। সকালে স্বজনরা তার লাশ নিয়ে গেছে বলেও জানান মান্নান।