ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফাটল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতল ভবনের ছাদে ফাটলের কারণে কয়েকটি ওয়ার্ডের রোগীদের স্থানান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ছাদ থেকে পলেস্তরা খসে পড়লে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে হাসপাতালের বেড ছেড়ে বারান্দায় আশ্রয় নেন।
মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনা রোগীরা আতঙ্কিত হয়ে পড়লে ১, ১০, ১১ ও ২০ নম্বর ওয়ার্ডের রোগীদের সরিয়ে নেয়া হয়।
