২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটাতে গিয়ে যুবকের মৃত্যু

ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটাতে গিয়ে চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 01:59 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

সোমবার গভীর রাতে ডবলমুরিং থানার বাদামতলি মোড়ে মো. ফারুক (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পুলিশ জানায়।

ফারুক কুমিল্লার মুরাদনগর উপজেলার ফুলমিয়ার ছেলে। তিনি আগ্রাবাদ এলাকার কাস্টমস ক্লাবে চাকরি করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, রাতে বাদমতলি মোড়ে লাকী প্লাজার সামনে ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটাচ্ছিলেন ফারুক। এ সময় ঝুলে থাকা একটি তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

রাতেই হাসাপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।