১২ হাজার পরিবার ঈদে সরকারি চাল বঞ্চিত
উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে এবার ঈদে কিশোরগঞ্জে ১২ হাজার হতদরিদ্র ভিজিএফ-এর বিনামূল্যের চাল পাননি।
এতে রশিদাবাদ, লতিবাবাদ, মহিনন্দ, বৌলাই, মারিয়া, বিন্নাটি ও চৌদ্দশত এই সাতটি ইউনিয়নের এসব হতদরিদ্র পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।
১২০ মেট্রিক টন চাল নিতে ৭টি ইউনিয়নের প্রথমে চেয়ারম্যানদের এবং পরে সচিবদের চিঠি দেন বলে জানান ইউএনও।
কিন্তু সচিবরাও চাল না নেয়ায় ১২ হাজার ৮৩টি পরিবার ১০ কেজি করে চাল পাওয়া থেকে বঞ্চিত হয়।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল বলেন, Òচেয়ারম্যানরা চিঠি না নেয়ায় সচিবদেরকে চিঠি দিয়েছি।
তবে তার দাবি নাকচ করে লিখিত বিবৃতিতে ৭টি ইউনিয়নের চেয়ারম্যানরা পাল্টা দাবি করেন, এ চাল বরাদ্দ নিয়ে উপজেলা পরিষদের কোন সভা হয়নি এবং তারা এ ব্যাপারে কোন চিঠিও পাননি।
বিবৃতিতে সাক্ষর করেন লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মারিয়া ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন, বিন্নাটি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিনন্দ ইউপি চেয়ারম্যান নূরুল হুদা, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, রশিদাবাদ ইউপি চেয়ারম্যান হাজী সিরাজ উদ্দিন এবং বৌলাই ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির।
বিবৃতিতে তারা বলেন, Òআমরা গতকাল ১৩ অক্টোবর ভিজিএফের চাল সংগ্রহের উদ্দেশ্যে জেলা খাদ্য অফিসে যাওয়ার পর আমাদেরকে বাদ দিয়ে সচিবদের নামে ডিও প্রদান করা হয়েছে জানানো হয়। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক।
চেয়ারম্যানদের বাদ দিয়ে সচিবদের চিঠি দেয়ার বিষয়টি বিব্রতকর বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচিব।
গত কয়েক মাস ধরে ৭টি ইউনিয়নের চেয়ারম্যানরা নারী নির্যাতন, দুর্নীতি, অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের অপসারণ দাবি করে আসছেb।
