ঝিনাইদহে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে উপজেলার মধুহাটি গ্রামের কবির হোসেনকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়।
কবির ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মধুহাটি ও চান্দুয়ালী গ্রামের মাঝখানে রাস্তার পাশে ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
