ইলিশ ধরায় ১০ জেলের সাজা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মানদীতে ইলিশ মাছ ধরায় শরীয়তপুরের ভেদরগঞ্জে ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তিন টন কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় বলে জানান শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস কুদ্দুস।
তিনি জানান, রোববার রাতে ও সোমবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আওতাভূক্ত পদ্মানদী থেকে এদের আটক করে সাজা দেয়া হয়।
গৌরাঙ্গ বাজার, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া ও আফা মোল্যার বাজার এলাকায় পদ্মানদীতে এ অভিযান চালানো হয়।
সরকার ইলিশ প্রজনন মৌসুম হিসেবে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষিদ্ধ করেছে।
নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এদের সর্বোচ্চ এক মাসের কারাদ- ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসিফ আহসান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হায়দার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুছ ও সখিপুর থানার ওসি তদন্ত আরিফুর রহমানের এ অভিযানে নেতৃত্ব দেন।
