২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাস খাদে, নিহত ২

কোরবানির ঈদের এক দিন আগে মানিকগঞ্জের শিবালয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার ভোরে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-পাটুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নোহারীমণ্ডল পাড়ার ওহাব প্রামাণিক (২৫) ও পাংশা উপজেলার ভিটি গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে নাহার আক্তার (২২)।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৮ জনকে উথলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা মদেয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরো চারজন।

ওসি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এনএনবি পরিবহনের একটি বাস ভোর ৪টার দিকে পাটুরিয়া ঘাটের কাছে আড়পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ওহাবের মৃত্যু হয়।

সহযাত্রীরা আহতদের উদ্ধার করে উথলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহার।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হবে।