২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের সাজা

পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার বিকেল সাড়ে ৪টায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজের পাশে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কলেজপাড়ার ইমরান হোসেনকে (১৯) এক বছর কারাদণ্ড দেয়া হয়।

ইমরান কলেজপাড়ার আব্দুর রহমানের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ইমরান প্রায়ই ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েটিকে উত্ত্যক্ত করত। এ অভিযোগে দুপুরে পুলিশ তাকে আটক করে।

বিকালে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের পাশে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ায় বিচারক আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা বেগম এ সাজা দেন।