২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশকর্মীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের এক কর্মচারীকে কুপিয়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার দুপুরে তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে ওই এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাশকর্মী রাশেদুল ইসলাম এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহের জন্য বেলা ২টার দিকে কর্ণগোপ এলাকার মাছ ভাই মার্কেটে নূর মেডিকেলে যান। এ সময় একটি প্রাইভেটকারে করে পাঁচ ছিনতাইকারী সেখানে উপস্থিত হয় এবং কিছু বুঝে ওঠার আগেই রাশেদ চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

এক পর্যায়ে রাশেদ মাটিয়ে লুটিয়ে পড়লে তার কাছে থাকা বিকাশের ৩ লাখ  ২২ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে গাড়িতে করে চলে যায় ছিনতাইকারীরা।

এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে ছিনতাইকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, “ছিনতাইয়ের ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।”