ময়মনসিংহে ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়াম উদ্বোধন
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউটে (বিনা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়াম উদ্বোধন হয়েছে।
শনিবার বিকালে ওই অডিটরিয়ামসহ ফসলের জাত নির্ধারণ ও উন্নত গবেষণা প্রযুক্তি গামা সোর্স মেশিন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
উদ্বোধন এ অডিটরিয়ামে বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউটের মহা-পরিচালক ড. এম এ সাত্তার-এর সভাপতিত্বে গবেষক ও বিজ্ঞানীদের আলোচনা সভা হয়।
এতে প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান আরো উন্নত গবেষণা চালিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানীদের প্রতি আহবান জানান।
সভায় জানানো হয়, আগে একটি গবেষণার জন্য যেখানে ১০ বছর সময় লাগতো, এখন এ গামা সোর্স মেশিন দিয়ে ৩-৪ বছরেই উন্নত গবেষণা সম্ভব হবে।
