২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে পূজার তোরণ ভেঙ্গে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ শহরের শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নির্মিত তোরণ ঝড়ে ভেঙ্গে সড়কে পড়ে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার বিকালে পূজা উপলক্ষ্যে উকিলপাড়ায় নির্মিত বিশাল আকৃতির তোরণটি ভেঙ্গে পড়লে বঙ্গবন্ধু সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান বলেন, “স্থানীয়দের সহায়তায় পুলিশ সড়ক থেকে ভেঙ্গে পড়া তোরণটি সরিয়ে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়।

উকিলপাড়া সার্বজনীন পূজা কমিটির সদস্য দিলীপ কুমার  জানান,

আট লাখ টাকার বেশি ব্যয়ে বানানো এই তোরণ ভেঙে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড গতিতে ঝড়ো হাওয়া বইতে থাকে।

ঝড়ে উকিলপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি নির্মিত তোরণটি ভেঙ্গে পড়ে। এতে বঙ্গবন্ধু সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

একই সময়ে শহরের করিম মার্কেটের সামনে তৈরি একটি পূজার গেটও ভেঙ্গে পড়ে।