২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীবারও হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, আশা আশরাফের

নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা আগামী বছরও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 10:27 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

শুক্রবার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধনের পর সুধী সমাবেশে আশরাফ মগবাজার সমন্বিত ফ্লাইওভার প্রকল্পের কথা উল্লেখ করে এ কথা বলেন।

তিনি বলেন, “মগবাজার ফ্লাইওভার আগামী বছর উদ্বোধন হবে। তিনি (শেখ হাসিনা) তখনও নির্বাচিত প্রধানমন্ত্রী থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসাবেই ওই প্রকল্পের উদ্বোধন করবেন বলে আমি আশা করছি।”

ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকালে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে এখন সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে।

দলীয় সরকার এবং সংসদ বহাল রেখে নির্বাচনে না যাওয়ার হুমকি রয়েছে বিএনপির। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নির্বাচনের দিন গণনার শুরুতে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে।