২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরকর্মী রফিকুলের দাফন  সম্পন্ন

পুলিশের সঙ্গে সঙঘর্ষে নিহত শিবিরকর্মী রফিকুল ইসলামের লাশ তার গ্রামে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 08:22 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুর ১২টায় সরোজগঞ্জ হাইস্কুল মাঠে জানাজা হয়। এতে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইনের মুক্তি দাবিতে গত বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠন। ওই বিক্ষোভ থেকে দামুড়হুদা উপজেলার দর্শনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবিরকর্মীরা।

জামায়াত দাবি করেছে, বিক্ষোভরত শিবিরকর্মীদের দিকে পুলিশ গুলি ছুড়লে রফিকুল নিহত হন। তবে পুলিশ তাদের ছোড়া গুলিতে রফিকুল নিহত হওয়ার কথা অস্বীকার করে আসছে।

জানাজার পর সরোজগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির।

এ সময় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের জেলা আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা শামিম রেজা ডালিমসহজ অন্যরা।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দোয়া, শনিবার বিক্ষোভ এবং রোববার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ এই চারটি জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করে তারা।