২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোটসহ যুবক আটক

কক্সবাজার শহরে ১৩ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক আবদুর রহিম শহরের মধ্যম বাহারছড়ার আলী হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব এর একটি দল এ অভিযান চালায়।

এ সময় ওই যুবকের কাছ থেকে এক হাজার টাকার ১৩টি জাল নোট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা করে আটক যুবককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।