২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে মালবাহী লরি ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত মো. রিয়াজ (৪০) প্রাইভেট কারটির যাত্রী ছিলেন।

ওই কারের চালকসহ আরো দু’জন আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহীম জানান, সকালে মহাসড়কের ফেনীর ফাজিলপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে চট্টগ্রামগামী একটি মালবাহী লরির সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেট রিয়াজ ঘটনাস্থলে মারা যান।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনায় আহত প্রাইভেট কারটির চালকসহ দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ নিহত রিয়াজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘাতক লরিটিকে সনাক্ত করতে পারেনি।