চিত্রশিল্পী সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত
চিত্রশিল্পী এস এম সুলতানে ১৯-তম মৃত্যুবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের মাছিমদিয়ায় সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ ছাড়া আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এ সব কর্মসূচির আয়োজন করে।
নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কাওছারের সভাপতিত্বে শিশু স্বর্গে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান, আইনজীবী ইকবাল হোসেন সিকদার, এনামুল কবীর টুকু ও অন্যরা।
আলোচনায় বক্তারা শিল্পীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।
বরেণ্য এই শিল্পী ১৯৯৪ সালের ১০অক্টোবর সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।
