২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার আর ঈদে ৯ দিন বন্ধ হিলি স্থলবন্দর

শারদীয় দুর্গা পূজা ও ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুরে হিলি স্থল বন্দরে ১৮ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

তবে  দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গা পূজা ও ঈদ উপলক্ষে ১০ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ১৯ অক্টোবর শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি যথারীতি চলবে বলে তিনি জানান।

হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি খাজামুদ্দিন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত থাকবে।