২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামপাল নিয়ে প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন’

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রর নামফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 01:45 AM

Updated : 25 Apr 2022, 07:22 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ডাকা বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, “এ ঘটনার পর পরই সারাদেশে হরতাল ডাকা উচিত ছিল।তবে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি ঈদ ও পূজায় জনগণের ভোগান্তির কথা ভেবে হরতাল ডাকেনি।”

প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আর কোন কর্মসূচি দিলেই এ কমিটি হরতাল

রামপালের জনসাধারণ এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলেও জানান তিনি।

এই প্রকল্পে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে ভারতের জ্বালানিমন্ত্রীর আশ্বাসের প্রতিক্রিয়ায় অর্থনীতির এই অধ্যাপক বলেন, “অতীতে ভারত বাংলাদেশকে এমন অনেক কথা দিলেও তা রাখেনি। ভারতকে বিশ্বাস করা যায় না।’

তেল-গ্যাস রক্ষা কমিটির ওই প্রতিবাদ সমাবেশে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কদম চত্বর হয়ে পল্টন মোড় ঘুরে আবারও প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।