২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ১৩ হাজার ৯৮৮ জন উত্তীর্ণ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 09:46 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে।

প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে গত ১২ এপ্রিল লিখিত পরীক্ষা হয়। পরে মৌখিক পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলো।