২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুর্ঘটনায় নিহত ১

পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হন ছয় জন।

পাবনা প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 09:06 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

দাশুড়িয়া মোড়ে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় মৃত রবিউল ইসলাম বাবু (৪৫) ঈশ্বরদী উপজেলার মানিকনগড় গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।

আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তাজুল ইসলাম (৪০), সোলায়মানের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঈশ্বরদীগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম বাবুর মৃত্যু হয়।