সুপ্রভাতের আয়োজনে কিশোর উৎসব
চট্টগ্রামে তিনদিনব্যাপী কিশোর উৎসবের আয়োজন করেছে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন এভারেস্টবিজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহিম।
‘জানো এবং জানাও জগৎটাকে’ স্লোগানে এ উৎসবে কিশোরদের জন্য কলেজভিত্তিক বির্তক, কুইজ ও দলীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাজানো হয়েছে।
প্রথমবারের মত এ আয়োজনের স্পন্সর কনফিডেন্স সিমেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, সম্পাদক রুশো মাহমুদ ও কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ।
এবারের উৎসবে নগরীর ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৭০ জন শিক্ষার্থী অংশ নেবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং দামপাড়া এলিমেন্টারি স্কুলে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উৎসবের দ্বিতীয় দিন বুধবার বির্তক প্রতিযোহিতায় উপস্থিত থাকবেন আবদুর নূর তুষার। সবশেষ বৃহস্পতিবার উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
