২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৯ লাখ টাকা খোয়া

রাজধানীর দিলখুশা এলাকায় অচেতন করে এক যুবকের কাছ থেকে দুর্বৃত্তরা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 10:44 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

যুবকটির নাম নিয়ামত উল্লাহ (২৫)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বাসিন্দা।

নিয়ামত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে থাকা তার চাচা বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, রাজধানীর উত্তরা খাল পাড়ে ‘বাবা এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানের মালিক নিয়ামত। তিনি বিদেশে কাকড়া, চিংড়ি রপ্তানি করেন।

তিনি বলেন, “বিকাল ৩টায় দিলখুশায় ব্র্যাক ব্যাংক থেকে ব্যবসায়িক প্রয়োজনে ৯ লাখ ১৯ হাজার টাকা তোলেন নিয়ামত। একটি গলিতে দুর্বৃত্তরা তাকে অচেতন করে টাকা ছিনিয়ে নেয়।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিয়ামত এখনো স্পষ্ট করে কথা বলতে পারছে না।

তাকে কিছু খাওয়ানো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।