বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আগামী ২৫ অক্টোবরের পর আইনশৃঙ্খলা অবনতির কোন চেষ্টা হলে সর্বাচ্চ শক্তি দিয়ে তা দমন করা হবে।
মঙ্গলবার দুপুরে ফেনীর ফুলগাজী থানা ভবন উদ্বোধন করার সময় তিনি বলেন, “আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি, মানুষের অধিকার মানে একমাত্র বিরোধী দলের অধিকার নয়।”
ভোট দেয়া না-দেয়া ব্যক্তিগত ব্যাপার উল্লেখ করে মন্ত্রী বলেন, “যারা নির্বাচন করতে দেবে না বলে তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো।”
গত ৫ মে মতিঝিলে হেফাজতের সমাবেশে পোড়ানে কোরআন শরিফের অংশ দেখিয়ে তিনি বলেন, হেফাজত যে তাণ্ডব চালিয়েছে তা চেঙ্গিসখানও করেননি। যারা ওই দিন ৬৩৮টি কোরআন পুড়িয়েছে। তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবে দূরে রাখতে হবে।”
প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত খানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ।
