২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের এএসপি বাবুল আকতারের বদলি প্রত্যাহার দাবি

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন মৎস্য ব্যবসায়ীরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক সমাবেশ শেষে এ মানববন্ধন করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, জলদস্যু ও ডাকাতদের আতঙ্ক হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার। তাকে বদলি করা হলে সাগরে দস্যুতা ও ডাকাতি বেড়ে যাবে। তাই এ কর্মকর্তার  বদলি  আদেশ প্রত্যাহার জরুরি।

সমাবেশে মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদীন, জানে আলম পুতু প্রমুখ বক্তব্য দেন।