স্টিল মিলের চুল্লিতে পড়ে তিনজন দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি স্টিল মিলের চুল্লিতে পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনায় আহতরা হলেন- মো. নবী উল্লাহ (২৬), মো. রুবেল (২৬) ও তৌহিদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, বার আউলিয়ার শীতলপুর অটো স্টিল মিলের লোহা গলানোর চুল্লিতে পড়ে তিন জন আহত হন।
তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আহতরা হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
