সাঙ্গু নদীতে নিখোঁজ সেনা কর্মকর্তার লাশ উদ্ধার
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার ৪২ ঘন্টা পর এক সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল সাত্তার ভূঁইয়া জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে বেতছড়া বাজার ঘাট থেকে বেতছড়া সেনা ক্যাম্পের লেফটেনেন্ট তানভীর আহম্মেদের (২২) লাশ উদ্ধার করা হয়।
নিহত তানভীর কুমিল্লা জেলার চাঁন্দিনা এলাকার বাসিন্দা।
সেনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার বেলা ১২টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পাহাড়ি ঢলে ভেসে যান তানভীর।
বান্দরবান সদর সেনা জোনের কর্মকর্তা মেজর মুজতবা আলীর নেতৃত্বে নদীতে অনুসন্ধান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয় বলে ওসি জানান।
