২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ট্রান্সফর্মারে আগুন

রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় ডেসকো অফিসের সামনের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 12:13 AM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার রাত পৌনে ১১টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপক বাহিনী।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ অফিসের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে গোলযোগ দেখা দিলে সেখানে আগুন লাগে। তবে পাঁচ মিনিটেই তা নিয়ন্ত্রণে আনা হয়।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আগুন অল্প সময়েই নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।