২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার দাবিতে সড়কে ঢাবি ছাত্রীরা

নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসের বাইরে থাকা দুটি হলের ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 10:01 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার বিকালে ফজিলাতুন্নেসা এবং কুয়েত মৈত্রী হলের সামনে মানববন্ধন শেষে ‘ঢাবি শিক্ষার্থী ব্যানারে’ প্রায় দেড় ঘণ্টা হল সংলগ্ন সড়ক অবরোধ করে রাখে তারা।

এসময় ফজিলাতুন্নেসা হলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চার শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা জানায়, গত শনিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গেলে আট-দশজন বহিরাগত হলের ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ের  চার ছাত্রকে মারধর করে। এতে আহত নৃবিজ্ঞান বিভাগের নিশান নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন।

কুয়েতমৈত্রী হলের ছাত্রী মনিরা বেগম বলেন, “বহিরাগতরা আমাদেরকে সব সময় উত্ত্যক্ত করলেও এর কোনো প্রতিকার হচ্ছে না। এই ছাত্রী হলগুলো ক্যাম্পাস থেকে দূরে হওয়ায় উত্ত্যক্তকারীরা সহজে পার পেয়ে যায়। আমরা সব সময় নিরাপত্তাহীনতায় ভুগি।”

অবরোধকারীরা হল দুটির সামনে সব সময় পুলিশ পাহারা বসানো এবং হলের ভেতরে বহিরাগতদের ঢোকা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানায়।

ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

তাছাড়া হলের সামনে একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসাতেও প্রশাসনকে বলা হয়েছে বলে জানান তিনি।