২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী খুন, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার দুপুরে ছত্রাজিতপুর এলাকায় কুলসুম বেগম (২৫) খুন হন। এরপরই তার স্বামী থেকে শহিদুল ইসলামকে আটক করা হয়।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, পারিবারিক কলহের জেরে দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে শহিদুল স্ত্রী কুলসুমকে শ্বাস রোধ করে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে শহিদুলকে আটক করে।

লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।