২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জুয়েলার্সে ডাকাতি: স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘটে

ময়মনসিংহ শহরে একটি জুয়েলার্সে ডাকাতির প্রতিবাদ এবং দুবৃর্ত্তদের গ্রেপ্তারের দাবিতে  সোমবার সব স্বর্ণের দোকান বন্ধ রেখেছেন মালিকরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

রোববার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় এলাকায় বোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়।

সোমবার দুপুরে স্বর্ণ ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

ময়মনসিংহ জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক চন্দন ঘোষ সাংবাদিকদের বলেন, গত ১১ ফেব্রুয়ারি প্রায় একই সময়ে এভাবে হাত বোমা ফাটিয়ে আলিম জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে ডাকাতি হয়। কিন্তু এখনো পুলিশ সেই ঘটনার কোনো কিনারা করতে পারেনি।

এর প্রায় ৮ মাসের ব্যবধানে আবারো এই ডাকাতির ঘটনা ঘটল।

এই দুই ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুটে নেয়া মালামাল উদ্ধার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা আটক করতে পারেনি।