২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে কয়েকলাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 07:19 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার বেলা ১২টায় জয়নগর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য পাওয়া যায় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি দর্শনা ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল খান জানান, সীমান্তের ৭৮ নং মেইন পিলার এলাকায় এ অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ ও ১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া কিছু টেলিভিশনের পার্টসও পাওয়া যায়।

উদ্ধার মালামালের মূল্য তিন লাখ পাঁচ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।