২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার দুপুরে উপজেলার চররানী গ্রাম থেকে কমলা খাতুনের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।

কমলা ওই গ্রামের আশিক আলীর স্ত্রী।

কমলার পরিবার জানায়, সাতমাস আগে আশিকের সঙ্গে উপজেলার চকমিরাকোর গ্রামের সুজাব আলীর মেয়ে কমলার বিয়ে হয়।

তাদের অভিযোগ, বিয়ের সময় ৩০ হাজার টাকা যৌতুক দেয়া হলেও আরও যৌতুক দাবি করে স্বামীর বাড়ির লোকজন কমলাকে নির্যাতন করতো। এ কারণে সম্প্রতি তারা মেয়েজামাইকে আরো কিছু টাকা দেয়।

এর জের ধরে শুক্রবার রাতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে নববধু কমলাকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে পালিয়ে যায়।

শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আকছেদ আলী বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।