৬ ছিনতাইকারী আটক, প্রাইভেটকার উদ্ধার
রাজধানীতে ছিনতাই হওয়া ছয়টি প্রাইভেটকার ও আটটি মটরসাইকেলসহ ছয় ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. নেছার উদ্দিন(৩৫), মো. আল আমিন(২৪), মো. মিজানুর রহমান(২২), মো. মঞ্জুর এলাহী(২৩), বাবু(২২)ও টিটু (২৫)।
তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে উপ-কমিশনার জানান।
তিনি বলেন, উদ্ধার হওয়া প্রাইভেটকার ও মটরসাইকেলের আনুমানিক মূল্য ৮৪ লাখ ৪০ হাজার টাকা।
