২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২তম বিসিএস: নিয়োগ পেলেন ৬০ জন

বত্রিশতম বিশেষ বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৬০ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 08:04 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় তাদের ক্যাডারপদে সুপারিশ করা হয়নি বলে বৃহস্পতিবার কমিশেনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য জারিকৃত নিয়োগ বিধিমালা-২০১০ অনুসারে মেধা এবং প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

“তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে পাঁচ প্রার্থীর সুপারিশ স্থগিত রাখা হয়েছে। প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বর ভুলক্রটি পরিলক্ষিত হলে সুপারিশকৃতদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।”

৩২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণদের গেজেট এখনো প্রকাশ করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।

তার আগেই এই বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় সুপারিশ না পাওয়া ৬০ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ এলো।