আশুলিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
সাভারের আশুলিয়া থেকে রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জিরাব এলাকার সরকার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদেকুর রহমান (২৭) ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে সরকার মাকের্টের সামনে থেকে সাদেকুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
