২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোকারচর এলাকায় লেভেল ক্রসিংয়ে এ ঘটনায় মারা যান মনির হোসেন (৩২)।

মনির গোপালপুর উপজেলার রানী গোপালপুর গ্রামের শামছুল ভেন্ডারের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার উপ পরিদর্শক (এসআই) তোফায়েল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী মনির হোসেন জোকারচর বাসস্ট্যান্ডের কাছে লেভেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।