২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানিয়েছেন।

ওসি গৌসুল হোসেন বলেন, “বুধবার রাত ৯টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আল আমিন টেইলার্সে অজ্ঞাত পরিচয় কয়েক যুবক জাকির হোসেন নামের ওই যুবককে ছুরিকাঘাত করে।

এতে ঘটনাস্থলেই জাকির হোসেনের মৃত্যু হয় বলে তিনি জানান।

নিহত জাকির হোসেন আল আমিন টেইলার্সে কাজ করতেন বলেও জানান তিনি।

ওসি গৌসুল হোসেন আরো জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য জাকির হোসেনের লাশ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে আটককৃতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।