২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুসাহিত্যিক রহীম শাহর জন্মদিন ৩ অক্টোবর

শিশুসাহিত্যিক ও পাখি পর্যবেক্ষক রহীম শাহর ৫৫তম জন্মদিন পালন করবে ছোটদের পত্রিকা ‘কানামাছি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

এই উপলক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় রাজধানীর মগবাজার সেঞ্চুরি আর্কেডে কানামাছি কার্যালয়ে লেখক সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের এক সমাবেশের আয়োজন করা হয়েছে।

বুধবার কানামাছির সংগঠক মঈন মুরসালিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

এতে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পী হাশেম খান, কবি আসাদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীর, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি মহাদেব সাহা, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, কবি হাবীবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি আখতার হুসেন, মুক্তিযুদ্ধবিষয়ক লেখক মাহফুজুর রহমান, কবি বিমল গুহসহ দেশের খ্যাতিমান কবি সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা।

শতাধিক বইয়ের এ লেখকের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে আগুন ডানার পাখি, অ্যাডভেঞ্চার হিমছড়ি, ঘুরে আসি প্রাণিরাজ্যে, বুনো হাঁসের অভিযান, আগামী দিনের রহস্য, জীবজন্তুর জীবনযাপন, মানুষ করল আকাশ জয়, স্বপ্ন নিয়ে খেলা, আনন্দ রে আনন্দ, মাশকানশাপির সন্ধানে, খুকি ও কাঠবিড়ালি, রঙিন ঘুড়ির হাট।

সাংবাদিক রহীম শাহ পরিবেশ আন্দোলনের সঙ্গেও জড়িত। তিনি ন্যাচার কনজারবেশন কমিটির (এনসিসি) ভাইস-প্রেসিডেন্ট এবং শিশু ও পরিবেশবিষয়ক সংগঠন শাপলা দোয়েল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক।

১৯৫৯ সালে চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি।

অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার, জসীম উদদীন স্মৃতি পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য সম্মাননাসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন তিনি।