২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় যুবকের রগ কেটেছে দুর্বৃত্তরা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বলে অভিযোগ পাওয়া গেছে।এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েশরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ ব্যাপারে নড়িয়া থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চান্দনীর তিন রাস্তার মোড়ে এ হামলায় আহত জাকির হোসেন মৃধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাকির হোসেন মৃধা ও এলাকাবাসী জানান, জাকির হোসেন মৃধার সঙ্গে ভোজেশ্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহম্মদ শিকদারের ছেলে এমদাদ শিকদারের বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শরীয়তপুর শহর থেকে বাড়ি যাওয়ার পথে এমদাদ হোসেন সিকদার ও তার লোকজন তাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তার ডান পায়ের রগ কেটে চলে যায় তারা।

স্থানীয়রা উদ্ধার করে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়িয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির বলেন, সাবেক চেয়ারম্যান আলি আহম্মদ শিকদারের ছেলেদের সঙ্গে জাকিরের বিরোধ চলেছিল। এর জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।

এ ব্যাপারে ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ শিকদার বলেন, “আমার ছেলেদের দেখে জাকির মৃধা দৌড়ে পালিয়ে গেছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি।”