২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

পাবনার বেড়া পৌর এলাকায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার সকালে পৌর এলাকার ফকিরের মোড়ে এ দুর্ঘটনায় নিহত অরিত্য (১৪) বেড়া পৌর এলাকার স্যান্যাল পাড়ার হাফিজের ছেলে।

অরিত্য বেড়া আলহেরা একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

বেড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় অরিত্য। পথে ফকিরের মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় বেড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।