২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের ব্যথায় শিশুর আত্মহত্যা

পেটের ব্যথা সহ্য করতে না পেরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার বিকালে এ ঘটনায় মারা যায় মদাতী ইউনিয়নের গাগলারপাড় গ্রামের আবুল কাশেমের মেয়ে কুলছুম বেগম (১২)।

সে রব্বানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান জানান,  দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথায় ভুগছিল কুলছুম।

“এ ব্যথা সইতে না পেরে সকলের অগোছরে তার নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করে  সে।”

পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।