মিলে শাড়ি জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু
মাগুরা সদরে তুলার মিলে শাড়ি জড়িয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে পারলা এলাকার এ দুর্ঘটনায় মৃত কাজল বেগম (৪০) মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শী মারুফ হোসেন জানান, বিকাল সোয়া ৫টার দিকে কাজ করার সময় মিলের চলন্ত ফিতায় শাড়ি জড়িয়ে মাথায় গুরুতর আঘাত পান কাজল।
সহকর্মীরা মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অরুন কান্তি ঘোষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
