২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিনেটে সরকার সমর্থকদের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ১৮টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ-বাম সমর্থিত গণতান্ত্রিক ঐক্যপরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ পেয়েছে সাতটি আসন।

সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কোন আসন পায়নি।

রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক শহীদ আক্তার হোসাইন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক কামাল উদ্দিন দেশের বাইরে যাওয়ায় এদিন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপ-উপাচার্য।

শনিবার ভোট গ্রহণ শেষে শহীদ হোসাইন জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে এ নির্বাচনে ৩৪ হাজার ৫৪৫ ভোটারের মধ্যে ১৯ হাজার ১৬১টি জন ভোট দিয়েছেন।

এর আগে ১৪ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকার বাইরের ৪০টি কেন্দ্রে আট হাজার ২২১ জন ভোট দিয়েছেন।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের নির্বাচিতরা হলেন-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অসীম সরকার

বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল

শিল্প উদ্যোক্তা এ এইচ এম এনামুল হক চৌধুরী(খসরু)

ইসলামের ইতিহাস ও সংস্কৃতিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ বি এম বদরুদ্দোজা

বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান

রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষক এস এম ইমামুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম বাহালুল মজনুন (চুন্নু)

মানবাধিকার ও উন্নয়ন কর্মী নার্গিস জাহান বানু

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর মোহাম্মাদ ফরাস উদ্দিন

সাবেক সিনেট সদস্য অধ্যাপক মোহাম্মাদ আব্দুল বারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আজিজুর রহমান

এ্যাপোলো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ শামছুল হক ভূইয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদ

নাট্যব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার

জাতীয়তাবাদী পরিষদের নির্বাচিতরা হলেন-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার

সাবেক সিনেট সদস্য আবদুল আজিজ

রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক উম্মে কুলসুম রওজাতুর রোম্মান 

বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম

সাংবাদিক মাহফুজ উল্লাহ

সাবেক সিনেট সদস্য মো. আবদুল হালিম পাটওয়ারী টিটো  

মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান।