২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে  ভারতীয় `চোরাকারবারী’ নিহত

গরু পারাপারের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ওপারে চোরাকারবারী সন্দেহে বিএসএফ এক ভারতীয়কে গুলি করে হত্যা করেছে। এ সময় আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পরিমল মজুমদার, উত্তরাঞ্চল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার ভোরে এ ঘটনায় নিহত হন পশ্চিমবঙ্গের দিনহাটা থানার শুকারু কুটিগ্রামের কায়ছার আলীর ছেলে। আহত ওবাইদুল ইসলাম একই এলাকার কমির উদ্দিনের ছেলে।

কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন কাশিপুর  কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেন জানান, ফুলবাড়ীর কাশিপুর  ইউনিয়নের কাসিয়াবাড়ী সীমান্তের ৯৪৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ভোরে একদল ভারতীয় নাগরিক গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

এ সময় ভারতের ১২৪ কুচবিহার ব্যাটালিযনের শেউটি-১ ক্যাম্পের বিএসএফের টহলরত সদস্যরা  তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন । পায়ে গুলি লেগে আহত হন ওবাইদুল ইসলাম ।

স্থানীয় কাসিয়াবাড়ী গ্রামের  আবুল কালাম, মোস্তফাসহ অনেকে জানান, ভোররাতে হঠাৎ গোলাগুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন।