টঙ্গীতে মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
মাদকসহ টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে কামরুল হাসান বাবলুকে (৪০) গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে টঙ্গী স্টেশনরোড এলাকায় বাবলুর ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ৭ ক্যান বিয়ার, ১৩ বোতল ফেনসিডিল ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাবলুকে আটক করা হয়।
এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
