২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবিরের মিছিল, বোমা বিস্ফোরণ

রোববারের হরতাল সমর্থনে রাজশাহীতে শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার সন্ধ্যার পর মিছিলকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধেরও চেষ্টা করে তারা।

এ ঘটনায় এক শিবিরকর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলায় এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামীর এ ছাত্র সংগঠনটি।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, হরতালের সমর্থনে সন্ধ্যার পর সোনাদিঘী এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এসময় তারা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে।

তিনি বলেন, এ সময় পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।